বিধায়ক বিদায়ে খুশি পান্ডবেস্বরের তৃণমূল কর্মীরা উল্লাসে মাতলো - The News Lion

বিধায়ক বিদায়ে খুশি পান্ডবেস্বরের তৃণমূল কর্মীরা উল্লাসে মাতলো



দি নিউজ লায়ন ; পান্ডবেস্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপি তে যোগদানের পরই  খুশি এলাকার তৃণমূল কর্মীরা । ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য দল থেকে একজন বেঈমান ,পাপ বিদায় হয়েছে।তাই খুশিতে এলাকার মানুষ আনন্দে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। দল থেকে পাপ বিদায় হওয়ায় দল আরো মজবুত হল বলে মনে করেন নরেন বাবু।


এছাড়াও পান্ডবেস্বরের কেন্দ্রা ,রামনগর এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীরা আবেগ ধরে রাখতে না পেরে উল্লাসে মাতলো । তাদের মতে বেঈমান বিধায়ক বিজেপিতে চলে যাওয়ায় ভালোই হয়েছে দলের । দল আরো বেশি শক্তিশালী হল এলাকায় । তাই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী ছবিতে জুতোর মালা পরিয়ে,লাথি মেরে নিজেদের ঘৃণা প্রাকস করল আরেকবার ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.